খরচ বাড়বে মেষ রাশির, রাগ নিয়ন্ত্রণে রাখুন কর্কট প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ গ্রহ-নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে? আপনার ক্যারিয়ার, অর্থভাগ্য, প্রেমজীবন এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী- মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল পুরোনো কোনো সমস্যার সমাধান হবে। সামাজিক যোগাযোগ শুভ। অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। বৃষ | ২১ এপ্রিল-২০ মে কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। মিথুন | ২১ মে-২০ জুন আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের আচরণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। কর্কট | ২১ জুন-২০ জুলাই সম্পত্তিসংক্রান্ত বিষয় শুভ। কর্মব্যস্ততা বাড়বে। রাগ-জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট মানসিক বিষণ্নতা বাড়বে। পড়াশোনায় সিরিয়াস হতে হবে। পেশাগত সফলতা পাবেন। কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ বাড়বে। রোমান্টিক সম্পর্ক শুভ। আয়ের পরিধি বাড়বে। বিনিয়োগসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর পারিবারিক সমস্যা তৈরি হবে। প্রণয়সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হবে। অফিসে কাজের চাপ বাড়বে। বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর মানসিক প্রশান্তি বাড়বে। কর্মব্যস্ততা বাড়বে। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ শুভ। বিনিয়োগে সফলতা পাবেন। ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর ব্যয় নিয়ন্ত্রণ করুন। পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। পেশাগত কাজে ইতিবাচক মনোভাব পোষণ করুন। মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি কর্মব্যস্ততা বাড়বে। আয়ের সুযোগ বাড়বে। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি আর্থিক চাপ তৈরি হবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভ্রমণের সুযোগ তৈরি হবে। মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। যেকোনো বিষয়ে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিলে ভালো করবেন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে। SHARES লাইফস্টাইল বিষয়: অপ্রত্যাশিতঅর্থভাগ্যজীবনকে