দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

আগামী আইপিএল সামনে রেখে দিল্লি ক্যাপিটালস তাদের মেন্টর হিসেবে কেভিন পিটারসেনকে নিয়োগ দিয়েছে।

হেড কোচ হেমাং বাদানি, ডিরেক্টর অব ক্রিকেট ভেনুগোপাল রাও, সহকারী কোচ ম্যাথু মট ও বোলিং কোচ মুনাফ প্যাটেলকে নিয়ে গড়া নতুন চেহারার কোচিং স্টাফ দলে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। গত মৌসুম শেষে রিশাভ পান্তকে ছেড়ে দেওয়ার পর এখনও তারা নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি।

দিল্লিতে নতুন নয় পিটারসেন। ২০১৪ মৌসুমে ডেয়ারডেভিলস নামে পরিচিত ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন তিনি। ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দেন। ২০১৬ সালে অবসরে যাওয়ার পর প্রথমবার আইপিএলে কোচিং ভূমিকায় তিনি।

আইপিএলে আগের ১৭ মৌসুমে কেবল একবার ফাইনাল খেলেছে দিল্লি। নতুন করে শিরোপার লক্ষ্যে তারা ২৪ মার্চ পান্তের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে দলটি।