বোল্ড হয়েও নট-আউট, দুইবার জীবন পেয়ে ছুটছেন স্মিথ প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম সেমিফাইনালে দুবাইতে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের একের পর এক চ্যালেঞ্জ সামলাতে ব্যস্ত অজিরা। তবে ম্যাচ একেবারেই একপেশে নয়, দুই দলই সমানে লড়ছে বলা চলে। এরই মাঝে ফিফটি পূর্ণ করা অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ জীবন পেয়েছেন একাধিকবার। সৌভাগ্যক্রমে একবার বোল্ড হয়েও বেঁচে গেছেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩.৬ ওভারে অক্ষর প্যাটেলের বল ঠিকমতো সামলাতে পারেননি স্মিথ। বল তার ব্যাটের কানা ও প্যাডে লেগে স্টাম্পে আঘাত করে। তবে বল গড়িয়ে স্টাম্প পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে গতি কমে যায়, ফলে স্টাম্পে লাগলেও বেল না পড়ায় নট-আউট থেকে যান অজি অধিনায়ক। ওই মুহূর্তে তিনি ব্যক্তিগত ২৩ রানে ব্যাট করছিলেন।২১.৪ ওভারে আবারও জীবন পান স্মিথ। মোহাম্মদ শামির বলে স্ট্রেট ড্রাইভ খেলতে গিয়ে তার হাতেই ক্যাচ দিয়ে বসেন। বলটি স্মিথের মাঝব্যাটে যথাযথ সংযোগ না হওয়ায় শামি বরাবর উড়ে যায়। কিন্তু বলে হাত লাগালেও তা তালুবন্দি করতে পারেননি ভারতীয় পেসার। ওই সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্যক্তিগত ৩৬ রানে ব্যাট করছিলেন। পরবর্তীতে তার ধীরগতির ইনিংস হাফসেঞ্চুরি পেরোয় ৬৮ বলে। ধীরগতির হলেও, দুবাইয়ের স্পিন-নির্ভর পিচে এটাই কার্যকরী হয়ে উঠতে পারে। SHARES ক্রিকেট বিষয়: অধিনায়কব্যক্তিগত