পুত্র সন্তানের বাবা হলেন পাকিস্তান পেসার প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫ পুত্র সন্তানের বাবা হলেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। সামাজিক যোগাযোগমাধ্যমে রউফ ও তার স্ত্রী মুজনা মাসুদ মালিককে অভিনন্দন জানিয়েছেন শাদাব খান এবং শাহিন আফ্রিদি। সোমবার রউফের স্ত্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাত পুত্রের সঙ্গে ছবি দিয়ে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিয়েছেন রউফ। ছেলের নাম রেখেছেন মোহাম্মদ মুস্তাফা হারিস। প্রথমবার বাবা হলেন এই ডানহাতি পেসার। রউফকে অভিনন্দন জানিয়ে শাদাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হারিস রউফ এবং ওর পরিবারকে প্রথম সন্তান জন্মের জন্য অভিনন্দন। ছোট্ট শিশু এবং ওর পরিবারের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ মঙ্গল করুন।’ জাতীয় দলের আর এক সতীর্থ আফ্রিদি অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘তোমার এবং তোমার পরিবারের জন্য অফুরন্ত আনন্দ এবং সুখ কামনা করছি।’ সন্তানের সঙ্গে সময় কাটানোর তেমন সুযোগ পাবেন না রউফ। দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে হবে তাকে। আগামী ১৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২০২২ সালের ডিসেম্বরে ইসলামাবাদে রউফ এবং মুজনার বিয়ে হয়। তারা এক সময় সহপাঠী ছিলেন। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: মালিককেমুজনাস্ত্রী