ইনভেস্টমেন্ট সামিট ঘিরে বড় বিনিয়োগের নজর চীনের

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বিদেশি বিনিয়োগ আকর্ষণে এপ্রিলে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী ৭ থেকে ১০ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে স্থবির বিনিয়োগে গতি আসবে বলে মনে করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, সম্মেলনে পাঁচটি খাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে বাংলাদেশের উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে যোগাযোগ করছেন চীনের উদ্যোক্তারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে দেশটির বিনিয়োগের গতি আরও বাড়বে।

রোববার (২৩ মার্চ)  রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫” উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বিডার ব্যবসায়িক উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি উপস্থিত ছিলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেবেন। ইতোমধ্যে ৫০ দেশের ৫৫০ জন্য বিদেশি ব্যবসায়ী সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। বিনিয়োগ পরিকল্পনা নিয়ে যারা আসছেন তাদের বড় অংশই চীনের। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর ও জাপানের উদ্যোক্তারা অংশ নেবেন।সম্মেলনে বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক ও সরকারের গুরুত্বপূর্ণ সেবাদানকারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পর্ব রয়েছে। সম্মেলনে বিএনপি, জামাত ও এনসিপির মতো রাজনৈতিক দলগুলো অংশ নেবে। বিনিয়োগের পরিবেশ নিয়ে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে।সম্মেলনে বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক ও সরকারের গুরুত্বপূর্ণ সেবাদানকারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পর্ব রয়েছে। সম্মেলনে বিএনপি, জামাত ও এনসিপির মতো রাজনৈতিক দলগুলো অংশ নেবে। বিনিয়োগের পরিবেশ নিয়ে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে।