৫০ বছর আগে যেভাবে হত্যা করা হয়েছিল সৌদি বাদশাহ ফয়সালকে প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ ‘‘আমি সেদিনের কথা কখনও ভুলতে পারব না। এখনও বাবার মুখে দেখা কষ্টের ওই মুহূর্তটা আমি অনুভব করতে পারি,’’ এভাবেই জানিয়েছেন ড. মেই ইয়েমেনি। তিনি সৌদি বাদশাহ ফয়সালের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আহমেদ জাকি ইয়েমেনির মেয়ে। ড. ইয়েমেনি ২০১৭ সালে বিবিসিকে বলেছিলেন, ‘‘আমি আমার বাবার মুখে যে দুঃখ ও যন্ত্রণা দেখেছি, তা অনুভবও করেছি। আমার বাবা তার প্রিয় বন্ধু ও শিক্ষকের পাশে দাঁড়িয়ে ছিলেন, যখন তাকে (সৌদি বাদশাহ ফয়াসল বিন আব্দুল আজিজ আল সৌদ) গুলি করা হয়।’’ দিনটা ছিল, ১৯৭৫ সালের ২৫ মার্চ। ঈদে মিলাদুন্নবী ছিল সেদিন। জনগণের সাথে সাক্ষাৎ করছিলেন সৌদি আরবের শাসক বাদশাহ ফয়সাল। কুয়েতের এক প্রতিনিধিদলও তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। সৌদি বাদশাহর ভাইয়ের ছেলে ফয়সাল বিন মুসাইদও কুয়েতের প্রতিনিধিদের সঙ্গে আলাপে ব্যস্ত ছিলেন। এরই মাঝে বাদশাহ ফয়সাল তার ভাতিজা ফয়সাল বিন মুসাইদকে অভ্যর্থনার জন্য এগিয়ে যান। যখন রীতি মেনে ভাইপোকে চুম্বনের মাধ্যমে অভ্যর্থনা জানাতে যাবেন, ঠিক তখনই ঘটনাটি ঘটে। নিজের পকেট থেকে হঠাৎ বন্দুক বের করেন তার ভাতিজা, বাদশাহ ফয়সালকে লক্ষ্য করে তিনবার গুলি চালান তিনি। ঘটনার সময় ড. মেই ইয়েমেনির বাবা, আহমেদ জাকি ইয়েমেনি বাদশাহ ফয়সালের কাছেই দাঁড়িয়েছিলেন। কুয়েতের প্রতিনিধি দলের সঙ্গে বাদশাহকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তিনি। SHARES আন্তর্জাতিক বিষয়: পেট্রোলিয়ামসৌদি