ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বালাদেশি পণ্য প্রবেশের ওপর যে শুল্ক আরোপ করেছে, সেটি সামলে নেওয়া খুব বেশি কঠিন হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন এই শুল্কনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, এবার মানুষ ভালোভাবে ঈদ কাটিয়েছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এতে রিজার্ভও বেড়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: ট্রাম্পসালেহউদ্দিন