মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮৫ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি। তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আব্দুল্লাহ আহমাদ বাদাবির মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। এদিকে কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে রোববার (১৩ এপ্রিল) জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। পরে সোমবার সন্ধ্যার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। SHARES আন্তর্জাতিক বিষয়: প্রধানমন্ত্রীরমালয়েশিয়ার