নারায়ণগঞ্জ ও সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫ তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রুপগঞ্জের ২টি পয়েন্টে ৩ কিলোমিটার বিতরণ লাইনের আনুমানিক ৬০০টি বাড়ির প্রায় ২ হাজার ১০০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ১ হাজার ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। আরেক অভিযানে সাভারের আশুলিয়ার মুজারমিল, রাজারটেক, কাঁঠালবাগান, মাধবপুর, পানিশাইল, আশুলিয়া, সাভার এলাকায় অভিযান চালিয়ে ৩টি পয়েন্টের আনুমানিক ৫০০ মিটার বিতরণ লাইনের প্রায় ৫০০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২০০ মিটার পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এতে মাসিক ১০ লাখ ২৭ হাজার ৫৬১ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: আশুলিয়াসাভার