বেঙ্গালুরু বনাম পাঞ্জাব ফাইনাল কাল, নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ২, ২০২৫ ১০ দল, ১৩ ভেন্যু ও ৭৪ ম্যাচ—দুই ম্যাচেরও বেশি সময় ধরা আইপিএল শেষের পথে। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর দুই দল। আগামীকালকের (৩ জুন) ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। দুই দলের সামনেই প্রথম শিরোপার হাতছানি। দিনশেষে যে দলই জিতবে, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। ১১ বছরের অপেক্ষা ঘুচিয়ে ফাইনালে নাম লেখাল পাঞ্জাব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র একবার ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস। সেই ২০১৪ সালে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এরপর থেকে শুধুই অপেক্ষা। কলকাতা নাইট রাইডার্সকে গতবার চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। এবার পাঞ্জাবকে ফাইনালে তুললেন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ২০৪ রানের টার্গেট ৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। দলের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আহমেদাবাদের মাঠে খেলেছেন ৪৭ বলে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। সেইসঙ্গে আইপিএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দলকে ফাইনালে নিয়েছেন আইয়ার। অন্যদিকে, তারকাবহুল দল গড়েও এখনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি বেঙ্গালুরু। এবার আবারও শিরোপা জয়ের হাতছানি বিরাট কোহলিদের সামনে। দুর্ভাগা বেঙ্গালুরু এর আগে তিনবার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। তৃতীয়বার বেঙ্গালুরু ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার ফাইনালে তারা হেরে যায় মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের কাছে, ৮ রানের ব্যবধানে। এরপর ৯ বছর বিরতি দিয়ে আবারও উঠল ফাইনালে। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: ফাইনালেশিরোপার