নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫ নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২০ জুন) ঢাকায় ফিরে আসার পরই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। আজ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বলেন, “তিনি (আসাদ আলম সিয়াম) শুক্রবার ঢাকায় ফেরত আসবেন এবং এর পরপরই দায়িত্ব গ্রহণ করবেন।” এর আগে বুধবার সচিব হিসেবে তার পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাষ্ট্রাচারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তখনকার পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবে কাজ করেছেন আসাদ আলম। SHARES জাতীয় বিষয়: কর্মকর্তাব্যাচের