পুলিশের পোশাকের রং পরিবর্তন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৬ সরকার পুলিশের পোশাকের রং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগের জামা বহাল করা হয়েছে, প্যান্টের রং হয়েছে খাকি। সোমবার (৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতির বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা লক্ষ করেছি সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। মানানসই না শুদ্ধ বাংলায়। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কিভাবে হয়। তিনি বলেন, আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় সেটাও বিবেচনা করেছি। আগের শার্ট যেটা কী বলবো, ওপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারাদেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট, পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। তিনি আরো বলেন, তাদের সাথে বিস্তারিত আলাপ-আলোচনা করে একটা গ্রহণযোগ্য পোশাক দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে। কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনো আমরা অফিশিয়ালি ঘোষণা করিনি তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আজকে ঘোষণা দিলাম। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: ঐতিহ্যবাহী ড্রেসগ্রহণযোগ্য পোশাকঘোষণাপরিবর্তন হচ্ছেপুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতেপুলিশের পোশাকের রংপ্রোডাকশনের বিষয়বলপ্রয়োগে বাস্তুচ্যুতস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ