হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬ ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে সোমবার অভিযোগ করেছে ইসরাইল। এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি গ্রামে গত রাতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত হয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছে, বেসামরিক এলাকায় স্থাপিত কমান্ড সেন্টার, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা অব্যাহত রেখেছে। এসব লঙ্ঘন মেনে নেওয়া হবে না। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের