ভোজিনিয়ার খেলা সরাসরি দেখবেন তার মা প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬ শক্তিশালী স্পেনকে জয়বঞ্চিত করা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এখন এক ভাইরাল সেনসেশনের নাম। প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার প্রতিক্রিয়ায় নির্দ্বিধায় আফসোস করে বলেছিলেন, অর্থাভাবে তার মায়ের ভিসা হয়নি বলে তিনি মাঠে বসে খেলা দেখতে পারেননি। তার আবেগাপ্লুত প্রতিক্রিয়ার পর অবশেষে আমেরিকার কংগ্রেস সদস্যের হস্তক্ষেপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে ছেলের সঙ্গে মিলিত হচ্ছেন তার মা। বুধবার ইনস্টাগ্রামে এক বিবৃতি জুড়ে দিয়ে হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিস জানিয়েছেন ভোজিনহার গল্পে তিনি আবেগাপ্লুত হয়েছেন এবং ভোজিনিয়ার মায়ের ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান ও সমস্ত ফি মওকুফ নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কাজ করেছেন। কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনিয়া মিয়ামিতে রোববার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তার মায়ের সঙ্গে মিলিত হবেন। এই বিষয়টি সম্ভব করার জন্য একসঙ্গে কাজ করায় পররাষ্ট্রমন্ত্রী রুবিও, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা, কেপ ভার্দে সরকার এবং ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন হাকিম জেফ্রিস। SHARES খেলাধুলা বিষয়: আমেরিকার কংগ্রেস সদস্যের হস্তক্ষেপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে ছেলের সঙ্গে মিলিত হচ্ছেন তার মাফুটবল বিশ্বকাপ ২০২৬ভোজিনিয়ার খেলা সরাসরি দেখবেন তার মাভোজিনিয়ার মায়ের ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান ও সমস্ত ফি মওকুফ নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কাজ করেছেনশক্তিশালী স্পেনকে জয়বঞ্চিত করা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এখন এক ভাইরাল সেনসেশনের নাম