সবার আগে কবর খুঁড়তে পারলেই মিলবে ৭৯ হাজার টাকা! প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ হাঙ্গেরিতে এমন একটি প্রতিযোগিতা হয়ে গেল যা সম্পর্কে জানলে প্রথমে যে কারোই পিলে চমকে উঠবে, অনেকের গায়ে কাঁটাও দিতে পারে। চলতি মাসের ৫ তারিখ ৩৮ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো কবরখনন প্রতিযোগিতা। সবচেয়ে দ্রুত কবর খুঁড়তে পারবেন যারা তাদের কপালেই যে মিলবে ৭৯ হাজার টাকা (৬৪০ ডলার)। এ প্রতিযোগিতার আয়োজন করেছে হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেট্রি মেনটেইনারস অ্যান্ড অপারেটরস। কবরখনন বাণিজ্য, এ কাজে দক্ষতা প্রদর্শন ও মৃত্যু সম্পর্কিত কুসংস্কার ভাঙার জন্যই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। বিজ্ঞাপন দেশটির উত্তরাঞ্চলের নায়ারজেসুজফালু কবরস্থানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১৯টি দল। প্রতি দলের সদস্য দুইজন করে। সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় কবর সবচেয়ে দ্রুত খুঁড়তে গিয়ে তাদের প্রত্যেকেই গলদঘর্ম হন। প্রতিযোগিতায় জয়ী দলের সদস্য রবার্ট ন্যাগি বলেন, এখানে সৌন্দর্য নয়, গতিই মূল শক্তি। তিনি আরও বলেন, আপনি যখন কোনো শেষকৃত্যের জন্য কবর খুঁড়বেন তখন আপনাকে অবশ্যই ঠিক মাপে কবরটি খুঁড়তে হবে যেন সেটি দেখতে সুন্দর লাগে। তার সঙ্গীকে নিয়ে প্রতিযোগিতায় জয়ী হওয়ার পথে কবরটি খুঁড়তে সময় নেন ১ ঘণ্টা ২১ মিনিট। পরে তারা ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট (৬৪০ ডলার) বা প্রায় ৭৯ হাজার টাকা প্রাইজমানি পান। এএমএ Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: সবার আগে কবর খুঁড়তে পারলেই মিলবে ৭৯ হাজার টাকা!