সুইডেনে জমজমাট অল ইউরোপিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ নুরুল ইসলাম জাহাঙ্গীর, সুইডেন সুইডেনে অনুষ্ঠিত হয়েছে অল ইউরোপিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ইউরোপের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশ নেন। সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরি ও পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও আয়োজক ছিলেন শাহাদাত হোসেন কাইজার। তার নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আরও পড়ুন স্টকহোমে অনুষ্ঠিত হলো ‘বাংলা ট্যালেন্ট গ্লোবাল সামিট’ প্রতিযোগিতার সর্বোচ্চ পর্যায়ের এ-লেভেল বিভাগে ফিনল্যান্ডের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুইডেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন, ক্লাব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত হতে না পারায় বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশি খেলোয়াড়দের একত্রিত করার পাশাপাশি এই আয়োজন পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এমআরএম Download PhotoCard SHARES প্রবাস বিষয়: সুইডেনে জমজমাট অল ইউরোপিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট