শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে বদলি-সংযুক্ত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

পুলিশের ৭২ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে বদলি/পদায়ন/সংযুক্ত করা হয়েছে।

গতকাল শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তারা জেলায় বাস্তব অভিজ্ঞতা সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।