চার দাবিতে প্রেসক্লাবের সামনে উর্দুভাষীদের বিক্ষোভ

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

চার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করেছে দেশে বসবাসরত উর্দুভাষী বা আটকে পড়া পাকিস্তানি জনগোষ্ঠীর বৃহত্তম ও অধিকারভিত্তিক সংগঠন সোসাইটি ফর পিস,গ্রোথ অ্যান্ড রিফর্ম কাউন্সিল (এসপিজিআরসি)।

সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির নেতাকর্মী ও ক্যাম্পবাসীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এসময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বিজ্ঞাপন

অবরোধকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—উচ্ছেদ করা ক্যাম্পবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, স্থায়ী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্প উচ্ছেদ না করা, স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পবাসীদের অন্যান্য সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করা এবং সব ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পবাসীদের জানমালের হেফাজতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

সংগঠনটির নেতারা বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে ক্যাম্প উচ্ছেদ করা হলে সেখানে বসবাসরত মানুষগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন। তাই পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্প উচ্ছেদ না করার দাবি জানান তারা।