ইসরায়েলে আল্ট্রা অর্থডক্স ইহুদিদের সাথে পুলিশের সংঘর্ষ প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ দখলকৃত জেরুজালেমে আল্ট্রা অর্থডক্স ইহুদিদের সাথে আবারও পুলিশের ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রীম কোর্টের নির্দেশের প্রতিবাদে অর্থডক্স ইহুদিরা রাস্তায় নামলে এ সংঘর্ষ ঘটে। রোববার (৩০ জুন) প্রতিবাদ মিছিলে হাজারও কট্টর অর্থডক্স অংশ নেন এবং নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। বিক্ষোভ দমনে জলকামান ছোঁড়ে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ। উল্লেখ্য, কট্টর অর্থডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামুলক করা হয়েছে। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: অর্থডক্সজেরুজালেমে