মেয়াদ থাকলেও কোচকে বরখাস্ত করেছে বেলজিয়াম প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ ২০২৩ সালে বেলজিয়াম দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় ছিলেন দোমেনিকো তেদেস্কো। তার সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ায় জাতীয় দলে খেলছেন না রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়া। সেই তেদেস্কোকে বরখাস্ত করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। যার কারণ মূলত টানা হার! এমন একটা সিদ্ধান্ত আসতোই। গত কয়েক সপ্তাহ ধরে সেটা অনুমান করা যাচ্ছিল। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। গত নভেম্বরে নেশন্স লিগে নিরপেক্ষ ভেন্যুতে বেলজিয়াম ইসরায়েলের কাছে শেষ ম্যাচে হারের পর থেকেই অবস্থান নড়বড়ে হয়ে পড়ে তার। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকেও ছিটকে পড়ে তারা। তারপর নেশন্স লিগে বেলজিয়াম গ্রুপ পর্বে হয়েছে তৃতীয়! ৬ ম্যাচে জয় ছিল মাত্র একটি। তেদেস্কোর অধীনে সর্বশেষ ১০ ম্যাচেও বেলজিয়ামের জয় ছিল মাত্র দুটি। বেলজিয়ান সংবাদ মাধ্যমগুলো বলেছে, সম্ভাব্য কোচের মধ্যে আছেন ফরাসি কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অঁরি। তিনি সাবেক কোচ রবের্তো মার্টিনেজের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। SHARES খেলাধুলা বিষয়: ফরাসিবেলজিয়ামস্ট্রাইকার