মানহীন সার-কীটনাশক বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ দেশে মানহীন সার ও কীটনাশক বিক্রয়, বিপণন, মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়৷ সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ সমন্বয় সভায় এ নির্দেশ দেওয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সভায় কৃষি প্রণোদনা উপকারভোগী পুনরায় যাচাই-বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। মানহীন সার ও কীটনাশক বিক্রয়, বিপণন, মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব সার ডিলার লাইসেন্স পাওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন সমন্বয় সভায় উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় বিএডিসির পদ সৃজন প্রক্রিয়া সম্পন্ন করতে বিএডিসি ও অর্থ বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলা হয়েছে। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজস্ব খাতে পদ সৃষ্টি সংক্রান্ত কার্যক্রম বিষয়ে অর্থ বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলা হয়েছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: কৃষিসভাপতিত্ব