গাজা উপত্যকাকে তুরস্কের অংশ করার প্রস্তাব

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকাকে তুরস্কের অংশ করার প্রস্তাব দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। তিনি বলেন, ‘গাজাকে তুরস্কের স্বায়ত্বশাসিত অঞ্চল করা হবে কি না তা নিয়ে একটি গণভোট হওয়া উচিত।লেবাননভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-মায়াদিনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা তুরস্কের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল হতে পারে বলে মন্তব্য করেন দাভুতোগলু। তিনি বলেন, ঐতিহাসিকভাবেই এই অঞ্চলটি তুরস্কের অংশ।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, অট্টোমান সাম্রাজের বৈধ উত্তরসূরী হচ্ছে তুরস্ক। ঐতিহাসিকভাবেই তাই গাজার বাসিন্দারে বন্ধু ও নাগরিকের মতো আমাদের আচরণ করা উচিত। তিনি বলেন, ‘গাজাবাসীকে একটি গণভোট করতে দেওয়া উচিত। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা তুরস্কের স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে থাকতে চায় কি না সেই সিদ্ধান্ত তারাই নেবেন।’

তবে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না। মার্কিন স্থানান্তর প্রস্তাবের তীব্র নিন্দা করে তিনি বলেন ‘হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজাবাসীদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই থাকবে।’