আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধের মধ্যে সুমন (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সুমন মারা যান।

আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যু নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩টার দিকে শিউলি আক্তারের মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সুমনের মৃত্যু হয়। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল।