গুলিতে নিহত বাংলাদেশের যুবকের মরদেহ ফেরত দিলো ভারত প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিলো ভারত। ২২ ঘণ্টা পর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ হস্তান্তর করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে পতাকা বৈঠক শেষে পরিবারের কাছে লাশ তুলে দেওয়া হয়। এসময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের। অপরদিকে বিএসএফ এর পক্ষ থেকে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার সহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় বিজিপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, নিহত আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। SHARES জাতীয় বিষয়: ভারতযুবকের