দাঁড়িয়ে থাকা লরিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৩৩) নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ঝাউহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল মতিনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সোমবার সকালের দিকে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আখবাহী লরির পেছনের দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি পেশায় তরমুজ ব্যবসায়ী ছিলেন। গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। Download PhotoCard SHARES দুর্ঘটনা বিষয়: তরমুজদুর্ঘটনাব্যবসায়ী