কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬ ফ্যামিলি কার্ড, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য কেউ টাকা চাইলে তাদের নাম-পরিচয় লিখে রাখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের তিনটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পুতুল বলেন, ফ্যামিলি কার্ড, বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব ধরনের ভাতা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এগুলো জনগণের অধিকার। এজন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। কেউ যদি ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা দাবি করে, তাহলে তার নামটি নোট করে আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই পান, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যেন সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে না পারে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল
ফ্যামিলি কার্ড, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য কেউ টাকা চাইলে তাদের নাম-পরিচয় লিখে রাখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের তিনটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পুতুল বলেন, ফ্যামিলি কার্ড, বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব ধরনের ভাতা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এগুলো জনগণের অধিকার। এজন্য কাউকে কোনো টাকা দিতে হবে না।
কেউ যদি ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা দাবি করে, তাহলে তার নামটি নোট করে আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই পান, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যেন সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে না পারে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম গোলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।