পরীক্ষার হলে ঢোকার আগে ফোনকল, লাফ দিয়ে শিক্ষার্থীর মৃত্যু প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬ ভারতের জয়পুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওই শিক্ষার্থী জয়পুরের গুর্জর কি থাদি এলাকার প্রেম নগরের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটে তার একটি মধ্যবর্তী পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার হলে ঢোকার আগে তিনি একটি ফোনকল পান। এরপর বিশ্ববিদ্যালয়ের ভবনটির ছয়তলায় যান। কয়েকজন শিক্ষার্থী তাকে ভবনের কিনারায় বসে থাকতে দেখে থামানোর চেষ্টা করেন। তবে তারা পৌঁছানোর আগেই তিনি নিচে লাফ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ঘটনার আগে ওই শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে কথা বলছিলেন। তাদের সঙ্গে কথা বলেও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করছে পুলিশ। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: পরীক্ষার হলে ঢোকার আগে ফোনকললাফ দিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ভারতের জয়পুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ওই শিক্ষার্থী জয়পুরের গুর্জর কি থাদি এলাকার প্রেম নগরের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটে তার একটি মধ্যবর্তী পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার হলে ঢোকার আগে তিনি একটি ফোনকল পান।
এরপর বিশ্ববিদ্যালয়ের ভবনটির ছয়তলায় যান। কয়েকজন শিক্ষার্থী তাকে ভবনের কিনারায় বসে থাকতে দেখে থামানোর চেষ্টা করেন। তবে তারা পৌঁছানোর আগেই তিনি নিচে লাফ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ঘটনার আগে ওই শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে কথা বলছিলেন। তাদের সঙ্গে কথা বলেও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করছে পুলিশ।