খালি পেটে লাউয়ের রস খাওয়ার যত উপকার প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ এই গরমে লাউ যেন মন এবং পেট দুই-ই ঠাণ্ডা রাখে। স্বাদের এই লাউয়ের আছে বাহারি সব পদ। এমনিতে সারা বছরই লাউয়ের কদর আছে। তবে গরমে এর চাহিদা আরও বেড়ে যায়। তবে শুধু রান্না করে না খেয়ে, খালিপেটে খেতে পারেন লাউয়ের রস। পুষ্টিবিদদের মতে, লাউয়ের রস ডিটক্স ওয়াটার হিসাবে কাজ করে। শরীরের দূষিত পদার্থ বাইরে বার করে দেয় এই পানীয়। লাউয়ের রস এমনি খেতে ভালো না লাগলে সঙ্গে একটু লেবুর রস, পুদিনা পাতা মিশিয়ে নিতে পারেন।’ চলুন জেনে নেওয়া যাক খালিপেটে লাউয়ের রস খেলে যে উপকার পাওয়া যাবে। হজমের গোলমাল কমায় লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং পানি, যা হজমজনিত সমস্যা কমায়। খালিপেটে লাউয়ের রস খেলে গ্যাস-অম্বলের ঝুঁকি কমে। কোষ্ঠকাঠিন্যর ওষুধ হিসেবেও কাজ করে লাউয়ের রস। রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপের রোগীরা খালিপেটে খেতে পারেন লাউয়ের রস। নিয়মিত খেতে পারলে রক্তচাপের মাত্রা কিছুটা হলেও কমবে। তাছাড়া লাউয়ের রস দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। ওজন কমানোর ক্ষেত্রেও লাউয়ের রস ভীষণ উপকারী। ত্বকের যত্নে লাউয়ের রসে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এবং প্রচুর পরিমাণে পানি। ত্বক ভেতর থেটে টান টান করতে লাউয়ের জুড়ি মেলা ভার। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও লাউ সত্যিই অনবদ্য। মানসিক চাপ কমায় লাউতে আছে প্রাকৃতিক সেডাটিভ উপাদান। যা মানসিক চাপ কমাতে সাহায্যে করে। লাউয়ের মধ্যে কোলন নামের এক ধরনের নিউরো-ট্রান্সমিটার উপাদান আছে, যা স্ট্রেস লেভেল কমাতে ভূমিকা রাখে। এ ছাড়াও এতে থাকা ৯৬% পানি শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। অনিদ্রা দূর করে ইনসমনিয়া তথা অনিদ্রা সমস্যার সমাধান দিতে পারে এই লাউয়ের রস। এই রসের সঙ্গে তিলের তেল মিশিয়ে পান করুন। এতে খুব ভালো ঘুম হবে। SHARES লাইফস্টাইল বিষয়: অনিদ্রাচাপলাউতে