ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫ ঈদের ছুটির মধ্যেও সিএনজি/ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়৷ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঈদের দিনসহ পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি/ফিলিং স্টেশনগুলো। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে প্রতি বছর দেশের সড়কপথে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এই সময়ে যানবাহনের চাপ বেড়ে যায় এবং অনেক সময় জ্বালানি স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অতীতে দেখা গেছে, ঈদের সময় অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় বা সীমিত সময়ের জন্য খোলা থাকায় যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যা তাদের ঈদযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: মন্ত্রণালয়যানবাহনের