এবার বাড়ল এলপি গ্যাসের দাম প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। ১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা। এর আগে, ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ে ৩৮৭ টাকা, ১৮ দিনের মাথায় আজ বাড়লো আরো ২১২ টাকা। SHARES জাতীয় বিষয়: এলপি গ্যাসকার্যকরগ্যাসের মূল্য বাড়ানোভোক্তাপর্যায়ে