‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

বলিউড সিনেমা ‘ডন ৩’ ছাড়াকে কেন্দ্র করে প্রযোজক ফারহান আখতারের সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের তৈরি হওয়া বিরোধ এবার আদালতের পথে। প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবির বিপরীতে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কোনো মধ্যস্থতা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন রণবীর। তার মতে, দুই পক্ষের মধ্যে সরাসরি সমঝোতা না হলে বিষয়টির মীমাংসা শুধু আদালতেই হওয়া সম্ভব।

ভারতীয় গণমাধ্যম ‘মিড-ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে এক বৈঠকে বসেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। এরপরই রণবীরের আইনি দল ইম্পাকে চিঠি দিয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা স্পষ্ট করে। চিঠিতে প্রযোজকদের ৪৫ কোটি রুপির দাবি নাকচ করার পাশাপাশি এই বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

রণবীরের আইনজীবীরা জানান, প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার শুধু একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল, কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তাই ইম্পার উচিত প্রযোজকদের এই অভিযোগটি খারিজ করে দেওয়া। অভিনেতা ও প্রযোজক দল নিজেরা সমাধান করতে না পারলে আদালতই এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে দাবি করা হয় চিঠিতে