সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। বুধবার হুথিরা জানায়, ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘আল্লাহর সাহায্য ও অনুগ্রহে’ ইয়েমেনের সশস্ত্র বাহিনী মারিব প্রদেশের আকাশসীমায় ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে সৌদি আরব ৪৫০টি হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হুতিদের প্রকাশ করা একটি ভিডিওতে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মারিব প্রদেশে এর ধ্বংসাবশেষের দৃশ্য দেখা যায়। সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের চার মিনিটের ভিডিওটিতে প্রথমে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করার দৃশ্য দেখানো হয়। এরপর রাতের দৃশ্যে তীব্র আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটি বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ধারণ করা দৃশ্য। পরবর্তী দিনের দৃশ্যে পাথুরে মরুভূমির বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা পোড়া ও বেঁকে যাওয়া ধাতব ধ্বংসাবশেষ দেখা যায়। ভিডিওতে পোড়া কাঠামোর বিভিন্ন অংশের কাছ থেকে ধারণ করা দৃশ্য এবং সৌদি বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিহ্ন থাকা একটি বড় উল্লম্ব স্ট্যাবিলাইজারও দেখা যায়। ধ্বংসাবশেষের আশপাশে সামরিক পোশাক ও ইয়েমেনি পোশাকের মিশ্রণে সজ্জিত সশস্ত্র ব্যক্তিদের দেখা যায়। তাদের কয়েকজনের হাতে রাইফেল ছিল এবং একজনকে ধ্বংসাবশেষের দিকে ইঙ্গিত করতে দেখা যায়। মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা ভিডিওতে হুথি যোদ্ধাদের পিকআপ ট্রাকে করে মরুভূমির মধ্য দিয়ে দ্রুত এগিয়ে যেতেও দেখা যায়। একপর্যায়ে সামনের একটি গাড়ির দিকে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় ভিডিওতে এক যোদ্ধাকে বলতে শোনা যায়, আল্লাহর ইচ্ছায় আমরা এখন শত্রুকে… বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছি। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা