মঙ্গলবার থেকে কয়েক দিন বিদেশি ফ্লাইট বন্ধ রাখতে পারে ইরান প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কয়েক দিনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইরানে আসা সব ফ্লাইট বন্ধ রাখতে পারে দেশটি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। রোববার (২০ সেপ্টেম্বর) ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ। ওই কর্মকর্তা জানান, ইরান ইরাকি কর্তৃপক্ষকে জানিয়েছে, মঙ্গলবার থেকে সব দেশের ফ্লাইট গ্রহণ বন্ধ করার সম্ভাবনা রয়েছে। এ সিদ্ধান্ত কয়েক দিন কার্যকর থাকতে পারে বলেও জানানো হয়েছে। তবে ইরানে ফ্লাইট চলাচল বন্ধের বিষয়ে এখনো ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। এ কারণে মঙ্গলবার থেকে ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সত্যিই বন্ধ হবে কি না এবং হলে কত দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে, তা এখনো নিশ্চিত নয়। তথ্যসূত্র: শাফাক নিউজ Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: মঙ্গলবার থেকে কয়েক দিন বিদেশি ফ্লাইট বন্ধ রাখতে পারে ইরান