সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে
ডিএসই ও সিএসই
ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ১১৬ ও ২ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করে।

 

এ সময় পর্যন্ত ডিএসইতে ১৭৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৮টির শেয়ারদর বেড়েছে, ১১৭টির কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।

 

এ সময়ে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ইস্টার্ন ব্যাংক, এনভয় টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো, সার্প ইন্ডাস্ট্রি, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, প্যারামাউন্ট টেক্সটাইল, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ড্যাফোডিল কম্পিউটার্স।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে যায়।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট কমে। পরে সূচকের গতি নিম্নমুখী থাকলেও লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করে। 

অপরদিকে, সোমবার সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করছিল। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হওয়া ২৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৬টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।

  • এসএমএকে/
  • এসআইএস