৪ জোনে লোডশেডিং নেই, সবচেয়ে বেশি ময়মনসিংহে প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সন্ধ্যার পিক আওয়ারে ৪১৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশের ৯টি জোনে মোট বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩২৯ মেগাওয়াট। এসময় সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে। সোমবার (২১ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির থেকে এসব তথ্য জানা গেছে। জোনভিত্তিক লোডশেডিং ও চাহিদার তথ্যে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহে চাহিদা ছিল ১ হাজার ৪০১ মেগাওয়াট। এর মধ্যে ১৯৫ মেগাওয়াট লোডশেডিং করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ লোডশেডিং হয়েছে সিলেট জোনে। সেখানে ৭৪০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৪০ মেগাওয়াট লোডশেডিং করা হয়। এছাড়া ঢাকা জোনে ৬ হাজার ৩৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৭১ মেগাওয়াট, কুমিল্লায় ১ হাজার ৬০৫ মেগাওয়াটের বিপরীতে ৮ মেগাওয়াট এবং খুলনায় ১ হাজার ৮৭৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। তবে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও রংপুর জোনে ওই সময়ে কোনো লোডশেডিং দেখানো হয়নি। এসব অঞ্চলে যথাক্রমে চাহিদা ছিল ১ হাজার ৫৮৯, ৪৯১, ১ হাজার ৫৬৬ ও ১ হাজার ২৪ মেগাওয়াট। সব মিলিয়ে ১৬ হাজার ৩২৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪১৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। হিসাব অনুযায়ী লোডশেডিং বাদ দিলে ওই সময়ে সরবরাহ ছিল প্রায় ১৫ হাজার ৯১০ মেগাওয়াট। এনএস/এমআইএইচএস SHARES অর্থনীতি বিষয়: সবচেয়ে বেশি ময়মনসিংহে৪ জোনে লোডশেডিং নেই