লাদাখে ট্যাংক দুর্ঘটনায় নিহত ১, ৪ সৈন্য নিখোঁজ

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

ভারতের লাদাখে ট্যাংক দুর্ঘটনায় এক সৈন্য নিহত  এবং আরও ৪ জন সৈন্য নিখোঁজ রয়েছেন। লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে,  শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিখোঁজ সৈন্যদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

(তথ্যসূত্র:এনডিটিভি)