কাঁঠালের দানা ভর্তা তৈরি করা অতি সহজ প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ এই মৌসুমের ফল কাঁঠালের দানা দিয়ে তৈরি ভর্তার কথা শুনলে জিভে পানি আসতেই পারে। আর এই ভর্তা তৈরির সহজ রেসিপি দিয়েছেন ফেইসবুক-ভিত্তিক রান্নার প্রতিষ্ঠান পালা পার্বণ’য়ের স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী শিউলী আক্তার। উপকরণ কাঁঠালের দানা ১ কাপ শুকনা মরিচ ৪টি লবণ ১ চা-চামচ মাঝারি আকারের ২টি পেঁয়াজ পানি ২ কাপ পদ্ধতি প্রথমে কাঁঠালের দানাগুলো ছিলে নিতে হবে। তারপর ভালোভাবে ধুয়ে একটি পাতিলে পানি ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দানাগুলো সিদ্ধ হলে ঠাণ্ডা করে শিলপাটায় মরিচ ও পেঁয়াজ-সহ বেটে নিতে হবে। এখন এর সাথে লবণ মিশিয়ে একটি বাটিতে পরিবেশন করতে পারবেন। গরম ভাতের সঙ্গে এই ভর্তা থাকলে খাবারের রুচিই বেড়ে যাবে। SHARES লাইফস্টাইল বিষয়: কাঁঠালেরভর্তার