পাবনায় ডাকাত দলের মূলহোতাসহ ৮ সদস্য গ্রেপ্তার প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪ পাবনার সাঁথিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, গত ১০ জুলাই গভীর রাতে পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে আতিকুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা তিন ভরি সোনাসহ ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাঁথিয়া থানায় মামলা করেন। পুলিশ সুপার আরও বলেন, মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে ও সাঁথিয়া থানার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার শাকিল ওরফে যদু ডাকাতসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে ১২টি ডাকাতির মামলা রয়েছে। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে লুট করা মালামালও উদ্ধার করা হয়। SHARES জাতীয় বিষয়: পুলিশসর্দার