দারুণ স্বাদের বরবটি চিংড়ি মাছের ভর্তা প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ মাছে-ভাতে বাঙালি- কথাটা যেমন সত্যি তেমনি ভর্তা ছাড়াও বাংলা খাবার যেন পূর্ণতা পায় না। তাই মজার স্বাদের এই ভর্তা বানাতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি। উপকরণ মাঝারি আকারের চিংড়ি মাছ, বেছে কেটে নেওয়া ১ কাপ বরবটি টুকরা দেড় কাপ রসুনের কোঁয়া ৫/৬টি কাঁচামরিচ ৬/৭টি (বা স্বাদ মতো ঝাল) পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ সরিষার তেল ১ টেবিল-চামচ ধনেপাতা পরিমাণ মতো লবণ স্বাদ মতো পদ্ধতি প্রথমে চিংড়ি মাছে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে সরিষার তেল দিন। গরম হলে চিংড়ি মাছ ও বরবটি পাঁচ মিনিট ভেজে নিন। এবার কাঁচামরিচ, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দুই মিনিট ভেজে উঠিয়ে নিন। লবণ ও ধনেপাতা-সহ একসাথে ব্লেন্ড করে ভর্তা বানিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি বরবটি ভর্তা। Download PhotoCard SHARES লাইফস্টাইল বিষয়: ভাতেমাছে