তোরসার অন্যরকম ঈদ প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। অভিনয়ে নাম লেখিয়ে বেছে বেছে কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ খানিকটা অন্যরকম যাবে এই তরুণ অভিনেত্রীর। ঈদ উপলক্ষে ‘ফাগুন এভাবেও আসে’ এবং ‘শুভ কাজে দেরি করতে নাই’ নামের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাহিদ হাসনাত পরিচালিত ‘ফাগুন এভাবেও আসে’ একক নাটকটিতে তোরসার সহশিল্পী দিব্য। ভালোবাসা হারানোর এবং এক নতুন শুরুর গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ঈদ আয়োজনে নাটকটি কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে। ‘শুভ কাজে দেরি করতে নাই’ কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে নির্মাতা আরমান রহমান প্রত্যয় জানিয়েছেন। এতে তোরসার বিপরীতে রয়েছেন শামীম হাসান সরকার। চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এরপর কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটক দুটি প্রযোজনা করেছেন খালেদ সজীব। এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘দুটি নাটকের চরিত্রেই ভিন্নতা আছে। দুটির গল্প একেবারে আলাদা। একটি রোমান্টিক, অন্যটি কমেডি গল্পে নির্মিত হয়েছে। দারুণ দুটি চরিত্রে অভিনয় করেছি। ঈদ আয়োজনে থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি, নাটক দুটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’ ‘শুভ কাজে দেরি করতে নাই’ কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে নির্মাতা আরমান রহমান প্রত্যয় জানিয়েছেন। এতে তোরসার বিপরীতে রয়েছেন শামীম হাসান সরকার। চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এরপর কাহিনি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটক দুটি প্রযোজনা করেছেন খালেদ সজীব। এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘দুটি নাটকের চরিত্রেই ভিন্নতা আছে। দুটির গল্প একেবারে আলাদা। একটি রোমান্টিক, অন্যটি কমেডি গল্পে নির্মিত হয়েছে। দারুণ দুটি চরিত্রে অভিনয় করেছি। ঈদ আয়োজনে থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি, নাটক দুটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’ Download PhotoCard SHARES বিনোদন বিষয়: অভিনয়েতোরসার