মেদ ঝরাবে ডিমের সালাদ প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫ ওজন কমাতে চাইলে ডিম পোচ বা ভাজি না খেতে সেদ্ধ খেতে পারেন। স্বাদে নতুনত্ব চাইলে ডিমের সালাদ বানিয়ে নিতে পারেন। চটজলদি তৈরি হয় এই পদ। জেনে নিন রেসিপি। উপকরণ ডিম: ২টি গোলমরিচ: আধা চা চামচ চিলি ফ্লেক্স: আধা চা চামচ লেবুর রস: ১ টেবিল চামচ লেটুস পাতা: ৩টি ধনিয়া পাতা কুচি: সামান্য প্রথম ধাপ: প্রথমে ডিম ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি পাত্রের মধ্যে টুকরো করা ডিম, লেটুস কুচি করে দিয়ে দিন। দ্বিতীয় ধাপ: স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ এবং চিলি ফ্লেক্স যোগ করুন। ঝাল খেতে অসুবিধা হলে চিলি ফ্লেক্স না দিয়ে অরিগ্যানো বা অন্য কোনও মশলা দিতে পারেন। তৃতীয় ধাপ: সব শেষে উপর থেকে লেবুর রস ছড়িয়ে সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। উল্লেখ্য, ভুলেও সালাদের মেওনিজ মেশাবেন না। এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে। যা ওজন না কমিয়ে উল্টো ওজন বাড়িয়ে দিতে পারে। Download PhotoCard SHARES লাইফস্টাইল বিষয়: অরিগ্যানোচটজলদিডিমের