হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

 

লিটন ওই গ্রামের ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে পশ্চিম দিকে মাঠে কৃষিকাজ করতে যাচ্ছিলেন লিটন।

পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • এসআরএস