নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে। বিজ্ঞাপন নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪-৫ মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে। বিষয়টির আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা