মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ তিনজন আটক প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে মাগুরা পৌরসভার কাশীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন আলম, সাথী খাতুন ও খালিদ হাসানকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাশীনাথপুর এলাকার শাহিন আলমের বাড়িতে অভিযান চালায় সদর থানা, ডিবি পুলিশসহ পুলিশের একটি দল। অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পুলিশ সুপার জানান, আটক শাহিন আলমের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আগে ছয়টি মামলা রয়েছে। এছাড়া সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ তিনজন আটক