মাদকদ্রব্যের ঢাকা ও চট্টগ্রামের দুই কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক-১ শাখার সিনিয়র সহকারী সচিব আছমা-উল-হোসনার সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলামকে চট্টগ্রামে এবং চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লাকে ঢাকায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।