মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ মাদারীপুরের কালকিনিতে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৪ জন। এসময় উভয় পক্ষ একাধিক ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালকিনির দক্ষিণ ঠ্যাঙ্গামারা গ্রামের বাবুল সরদারের ছেলে রনি সরদারের সঙ্গে পাশের পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জেরে জহির লোকজন নিয়ে শনিবার রাতে রনিকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। আহতের মধ্যে একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পঠিয়েছেন চিকিৎসক। বাকি আহতরা গ্রেফতার আতঙ্কে অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। কালকিনি থানার সেকেন্ড অফিসার (এসআই) জোবায়ের হোসেন বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। দোষীদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: ককটেল বিস্ফোরণমাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ