বাজতে চলেছে বিয়ের সানাই, সোহিনীর চেয়ে বয়সে কত ছোট শোভন? প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪ সোহিনী-শোভনের প্রেম চর্চায় রীতিমতো মুখরিত টলিউড। এখন চর্চা বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। তাদের সম্পর্ক খুব বেশি দিনের নয়— দিনগুনলে একবছরও হবে না। এরই মধ্যে সোহিনী-শোভন তাদের সম্পর্ক সিলমোহর দিচ্ছেন। জানা গেছে, খুব শিগগিরই তারা বিয়েও করে নেবেন। তবে সেটা কবে তা নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। গত বছর সোহিনী-শোভন দুজনেই ব্রেকআপের মতো ঘটনার মধ্য দিয়ে গেছেন। তাই প্রথম থেকেই এই সম্পর্ককে সবার আড়ালে রাখাই শ্রেয় বলে মনে করেছিলেন তারা। তবে প্রেমের খবর কখনই গোপন থাকে না। এক্ষেত্রেও সেটা হয়নি। শোভন-সোহিনীর প্রেমের খবর চাউর হয়ে যায়। এদিকে সম্পর্কের শুরু থেকেই সোহিনী-শোভন বারবার কটাক্ষের শিকার হয়েছেন। সোহিনী যেহেতু শোভনের থেকে বয়সে বড়, তা নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তারা। তবে এসব কিছুকে খুব একটা পাত্তা দিতে নারাজ এই জুটি। SHARES বিনোদন বিষয়: শোভনসোহিনী