আপাদমস্তক নোংরা কাপড়ে ঢাকা, ‘কল্কি ২৮৯৮ এডি’ রূপে কে?

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

আপাদমস্তক নোংরা কাপড় দিয়ে ঢাকা। হাতে, পায়ে, মুখে ব্যান্ডেজ। এদিক-ওদিক থেকে বের হয়ে আছে উস্কো-খুস্কো পাকা চুল-দাড়ি। শরীর বলতে দেখা যাচ্ছে শুধু দুটি চোখ। একটা কালো মোটা থামের সামনে বসে দূরে আসা আলোর দিকে তাকিয়ে রয়েছেন তিনি।যদিও এর আগে এই সিনেমাকে ‘প্রোজেক্ট কে’ নামেই জানতেই সবাই। পরে ছবির নাম রাখা হয় ‘কাল্কি ২৮৯৮ এডি’। একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবির। ছবিটির প্রযোজনা করছে অশ্বিনী দত্ত। ভারতীয় সিনেমার ৫০ বছর উদযাপন হতে চলেছে এ ছবির হাত ধরে। ২০২৪ সালের সবচেয়ে বড়, বিগ বাজেট এবং প্রতীক্ষিত রিলিজগুলোর একটি হতে চলেছে ‘কাল্কি ২৮৯৮ এডি’। ২১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে এ ছবি।