সিয়ামের নতুন ‘জংলি’ লুকে অবাক সবাই!

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪

এক অভিনব নতুন ‘জংলি’ লুকে ভক্তদের মাঝে ধরা দিলেন অভিনেতা সিয়াম আহমেদ। দীর্ঘ বিরতির পর ‘জংলি’ নামের নতুন একটি সিনেমা নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন তিনি। 

সম্প্রতি সিয়াম ফেসবুকে এক রিল শেয়ার করেছেন। যেখানে তাকে হাতে ব্যাট চোখে সানগ্লাস, উসকো-খুসকো মুখ ভর্তি দাড়িতে  দেখা গিয়েছে আর পরনে রয়েছে মিষ্টি রঙের লুঙ্গি।

সিয়ামের পোস্টে মৌমিতা ফারুক লিখেছেন, সিয়াম ভাইয়া বুবলি আপুর জন্য দুয়া, ভালোবাসা-শুভকামনা রইল। বুবলি আপু সিয়াম ভাইয়ার ছবি দেখার অপেক্ষায় রইলাম।