মৃত্যুর ২৭ বছর পর নুসরাত ফতেহ আলী খানের অ্যালবাম প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৪ উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খান। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৭ সালে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুর ২৭ বছর পর, ব্রিটিশ রেকর্ড লেবেল রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর হারানো অ্যালবাম ‘চেইন অব লাইট’ প্রকাশের ঘোষণা দিয়েছে। নুসরাত ফতেহ আলী খান ১৯৯০ সালে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওতে এই অ্যালবামটি রেকর্ড করেছিলেন। প্রায় সাড়ে তিন দশক পর আগামী ২০ সেপ্টেম্বর রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস অ্যালবামটি শ্রোতাদের সামনে আনতে যাচ্ছে। এটি সিডি এবং স্ট্যান্ডার্ড এলপি আকারে পাওয়া যাবে। ১৯ জুন পিটার গ্যাব্রিয়েলের রেকর্ড লেবেল থেকে অ্যালবামের একটি টিজার প্রকাশ করা হয়। পিটার গ্যাব্রিয়েল এক বিবৃতিতে বলেন, “বিশ্বের অনেক বড় শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁদের মধ্যে সম্ভবত শ্রেষ্ঠ নুসরাত ফতেহ আলী খান। অ্যালবামটি খুঁজে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এটি একটি দুর্দান্ত রেকর্ড। দীর্ঘ সময় ধরে এই অ্যালবামের কোনো হদিস ছিল না। রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডসের গুদামে এটি সংরক্ষিত ছিল। ২০২১ সালে আর্কাইভ স্থানান্তরের সময় অ্যালবামের অ্যানালগ টেপ পাওয়া যায় এবং গানগুলো উদ্ধার করা হয়।” ২০২৩ সালে রোলিং স্টোনের সর্বকালের সেরা ২০০ সংগীতশিল্পীর তালিকাতে রয়েছেন নুসরাত ফতেহ আলী খান। এছাড়াও, তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কাওয়ালি সংগীতশিল্পী হিসেবে অভিহিত করেছে নিউইয়র্ক টাইমস। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: নুসরাতফতেহহৃদরোগ